হোম / আমাদের সম্পর্কে

উদ্যমী মানুষ, বাস্তবসম্মত ধারণা, সমৃদ্ধ খামার

বাংলাদেশের কৃষি ও খামারভিত্তিক অর্থনীতিতে একজন দায়িত্বশীল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে দীর্ঘমেয়াদি অবদান রাখাই আমাদের লক্ষ্য।

গবাদিপশু, মাছ ও পোল্ট্রির জন্য এ এস আই ফিড
প্রতিষ্ঠিত ২০২৬নতুন উদ্যম, নতুন প্রতিশ্রুতি
Our Story & Evolution

যত্নে তৈরি প্রতিটি দানা

এ এস আই এগ্রো ফিডস লিমিটেড, একটি সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও মাননির্ভর ফিড কোম্পানি — খামারিদের জন্য সর্বোচ্চ FCR সমৃদ্ধ, পুষ্টিকর, মানসম্মত ও নির্ভরযোগ্য ফিড সরবরাহ করা।

হালাল ও মানসম্মত ফিড উৎপাদন, কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ, দ্রুত বিক্রয়োত্তর সহায়তা এবং খামারে পরিমাপযোগ্য ফলাফল অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি পণ্য ও সেবার পরিসর সম্প্রসারণ করছে।

আমরা বিশ্বাস করি, সমৃদ্ধ খামার শুরু হয় স্বাস্থ্যকর উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। আর স্বাস্থ্যকর উৎপাদনের মূল ভিত্তি হলো নিরাপদ, সুষম ও কঠোর মান নিয়ন্ত্রিত ফিড।

আমাদের লক্ষ্য শুধু পণ্য বিক্রি করা নয়; বরং বাংলাদেশের কৃষি ও খামারভিত্তিক অর্থনীতিতে একজন দায়িত্বশীল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে দীর্ঘমেয়াদি অবদান রাখা।

Mission & Commitment

আমাদের লক্ষ্য ও অঙ্গীকার

🎯 আমাদের লক্ষ্য

উন্নতমানের ক্যাটল, ফিশ ও পোল্ট্রি খাদ্য সরবরাহের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা। গবাদিপশু, মাছ এবং মুরগির খামারের বাস্তব প্রয়োজন বুঝে এমন ফিড তৈরি করা, যা দ্রুত উৎপাদন বৃদ্ধি, খামারির ঝুঁকি কমাতে এবং খামারিদের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়তা করবে।

🤝 আমাদের অঙ্গীকার

ধারাবাহিক গুণগত মান, দ্রুত গ্রাহক সহায়তা এবং খামারিদের আর্থিক মুনাফা বৃদ্ধি। একই সঙ্গে দেশের মানুষের নিরাপদ ও পর্যাপ্ত আমিষের চাহিদা পূরণে অবদান রাখা — যাতে স্বাস্থ্যকর প্রাণিসম্পদ, সমৃদ্ধ খামার এবং শক্তিশালী খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।

স্থানীয় চাহিদা

স্থানীয় খামারের বাস্তব চাহিদা অনুযায়ী ফিড তৈরি।

সম্পূর্ণ নিয়ন্ত্রণ

কাঁচামাল, ফর্মুলা, উৎপাদন ও প্রস্তুত পণ্যের মজুত নিয়ন্ত্রণ।

কারিগরি সহায়তা

ডিলার ও খামারিদের সময়মতো কারিগরি সহায়তা।

ধারাবাহিক উন্নয়ন

মাঠের ফলাফলের ভিত্তিতে পণ্য ও সেবার উন্নয়ন।

The ASI DNA

আমাদের মূল্যবোধ

পারস্পরিক আস্থা, সহযোগিতা ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতাই আমাদের কাজের ভিত্তি।

হালাল ও নিরাপদ

উৎপাদনের প্রতিটি ধাপে হালাল কাঁচামাল ও মানসম্মত ফিড নিশ্চিত করা।

গুণগত মান

কঠোর মান নিয়ন্ত্রণ ও বিজ্ঞানসম্মত বয়সভিত্তিক ফর্মুলা।

স্বচ্ছতা

প্রতিশ্রুতি রক্ষা, কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যমূল্যে ফিড।

জবাবদিহিতা

জবাবদিহিতার প্রশ্নে আমরা কোনো প্রকার আপস করব না।

উদ্ভাবন ও শৃঙ্খলা

মাঠের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাস্তব সমস্যার কার্যকর সমাধান।

Leadership & Governance

নেতৃত্বের বাণী

আমাদের পরিচালনা পর্ষদ গুণগত মান, স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি আস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ।

এস. ইসলাম

চেয়ারম্যান
সুপরিকল্পিত উৎপাদন ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে বাজারের অস্থিতিশীল পরিস্থিতিতেও গুণগত মান বজায় রেখে ফিডের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
আনোয়ার হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক

আনোয়ার হোসাইন

ব্যবস্থাপনা পরিচালক
উন্নত এফ সি আর ও ন্যায্যমূল্যে ফিড প্রদান, আমাদের একমাত্র অঙ্গীকার।

ইকরাম হোসাইন

পরিচালক
বাস্তবসম্মত চিন্তা ও পরিকল্পনা আমাদের পথচলার ভিত্তি, আর ধারাবাহিক উন্নতি আমাদের অঙ্গীকার।
Our Contribution

আমরা আছি আপনার পাশে

খামারির পুকুরপাড় থেকে ডিলারের দোকান, গুদাম থেকে খামারের দোরগোড়া — প্রতিটি ধাপে এ এস আই এগ্রো ফিডস।

আমাদের সাথে ব্যবসায় যুক্ত হতে যোগাযোগ করুন

খামারি, ডিলার বা ব্যবসায়িক অংশীদার — যেকোনো প্রয়োজনে আমরা আছি আপনার পাশে।